সর্বশেষ

Saturday, August 5, 2023

 এখনই গুলি করতে শুরু করেছে: ফখরুল

এখনই গুলি করতে শুরু করেছে: ফখরুল

আগের মতোই জোর করে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, ‘এখনই গুলি করতে শুরু করেছে। এখনই রাতে বাড়িতে থাকতে দেয় না। মিথ্যা মামলার ওয়ারেন্ট নিয়ে হাজির হয়।’ আজ শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করে বিএনপিপন্থী সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

Sunday, February 6, 2022

মাঠে খেলায় শিশুদের কান ধরে ওঠবস, ৪ পুলিশ প্রত্যাহার

মাঠে খেলায় শিশুদের কান ধরে ওঠবস, ৪ পুলিশ প্রত্যাহার

 রাজধানীর কলাবাগানে মাঠে খেলতে যাওয়ায় কয়েক শিশুকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে। রোববার ওই চারজনকে কলাবাগান থানার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদস্যদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নয়ন সাহা, পুলিশ কনস্টেবল বিকাশ চন্দ্র সরকার ও মাহফুজুর রহমান। অপর এক কনস্টেবলের পরিচয় জানা যায়নি।রাজধানীর কলাবাগানে মাঠে খেলতে যাওয়ায় কয়েক শিশুকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে। রোববার ওই চারজনকে কলাবাগান থানার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদস্যদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নয়ন সাহা, পুলিশ কনস্টেবল বিকাশ চন্দ্র সরকার ও মাহফুজুর রহমান। অপর এক কনস্টেবলের পরিচয় জানা যায়নি।